মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

লগ-ইন ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেসন

অনলাইন এ আছেন...

উবুন্টু বাংলাদেশ এর ওয়েব সাইট এ স্বাগতম! প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 01 জুন 2006
বুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম এর পক্ষ থেকে স্বাদর সম্ভাষন ও আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন।  আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা।

আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে ।

আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন।  অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে।  আমরা আপনার অপেক্ষায় থাকব!

আমরা এখন ফেসবুক এ!

আপনারা যারা ফেসবুক এ আছেন, তারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনি আপনার প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহারকারীদের সাথে বন্ধুত্ব করুন, আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, ভালো লাগা মন্দ লাগা উবুন্টু বাংলাদেশ গ্রুপে তুলে ধরুন।
 
উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টি (রিপোর্ট ২) প্রিন্ট কর ই-মেল
মঙ্গলবার, 10 জুন 2008
মুক্ত সফটওয়্যার ঘরানার অপারেটিং সিস্টেম লিনাক্সের যেসকল ডিস্ট্রিবিউশন রয়েছে তারমধ্যে অত্যন্ত জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু লিনাক্স। নানা দেশে তো বটেই বাংলাদেশেও উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনটি অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে আরও ওপরে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উবুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম। উবুন্টুলিনাক্সের নতুন সংস্করণ উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) কে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে সবার মাঝে পরিচিত করার লক্ষ্যে রিলিজ পার্টির আয়োজন করে তারা। এতে উপস্থিত ছিলেন উবুন্টু বাংলাদেশ টিমের অন্যতম ভলান্টিয়ার রাসেল জন, অমিআজাদ,বাংলাদেশের অন্যতম পিএইচপি ডেভলপার হাসিন হায়দার,উবুন্টুবিডির ভলান্টিয়ার, এনজিও কর্মী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং উবুন্টু লিনাক্স ব্যবহারে উৎসুক ব্যবহারকারী এছাড়াও একজন প্রবীন উবুন্টুপ্রেমীর উপস্থিতিও উল্যেখযোগ্য ছিল।



বিস্তারিত ...
 
উবুন্টু হার্ডি রিভিউ প্রিন্ট কর ই-মেল
শুক্রবার, 06 জুন 2008
বুন্টু লিনাক্স হচ্ছে একটি জনপ্রিয় লিনাক্স ডিস্টিবিউশন। ব্যবহারকারী বান্ধব, দীর্ঘমেয়াদি সেবা (Long Term Support), সহজ এ্যাপলিকেশন প্যাকেজ ম্যানেজমেন্ট সহ আরো বিভিন্ন কারনে এটি অধিক সংখ্যক কম্পিউটার ব্যাবহারকারীর দৃষ্টি আকর্ষনে সমর্থ হয়েছে।



উবুন্টুর আরেকটি উল্ল্যেখযোগ্য বৈশিষ্ট হল ৬মাস অন্তর অন্তর উবুন্টুর নতুন সংস্করণ রিলিজ হয়,যেখানে অন্য লিনাক্স ডিস্টিবিউশন গুলো বছরে একবার আপডেট সংস্করণ রিলিজ করে। উবুন্টু ছয় মাস অন্তর অন্তর রিলিজ হওয়ায় ব্যবহারকারীরা এ্যাপলিকেশন সমূহের সর্বশেষ আপডেট সংস্করণ ব্যাবহার করতে পারে।



উবুন্টুর পূর্ববর্তী রিলিজ গুলো হল কোডনেম সহ

Ubuntu 4.10(Warty Warthog),

5.04(Hoary Hedgehog),

5.10(Breezy Badger),

6.06(Dapper Drake),

6.10(Edgy Eft),

7.04(Feisty Fawn),

7.10(Gutsy Gibbon)



এগুলো সবই ছয়মাস পরপর রিলিজ হয়েছে। তারই ধারাবাহিকতায় "গাটসি গিবন" এর পর উবুন্টুর নবীনতম সংস্করণ হচ্ছে Ubuntu 8.04(Hardy Heron)। এটি রিলিজ হল এপ্রিল ২১, ২০০৮ইং এ। উবন্টুর কোডনেম গুলো হয়তো আপনার কাছে অদ্ভূত শোনাতে পারে, উবুন্টুর কোডনেম এর নামকরন সম্পর্কে জানতে ভিজিট করুন ডেভেলপমেন্ট কোডনেমস্



বিস্তারিত ...
 
অনুষ্ঠিত হলো উবুন্টু হার্ডি হ্যারন রিলিজ পার্টি প্রিন্ট কর ই-মেল
বুধবার, 21 মে 2008
বুন্টু একটি আফ্রিকান শব্দ যার অর্থ "সবার জন্য মানবতা"। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে উবুন্টুপ্রেমীদের মিলনমেলা বসেছিলো ১৭ মে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর হলরুমে।



তথ্য প্রযুক্তি শুধু তরুণদের জন্য নয়। সকল বয়সেই তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়া যায়, এটি সম্ভব। জীবনকে গতিশীল করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তির বিকল্প নাই। অনুষ্ঠানে উপস্থিত সকল বয়সের উপস্থিতি সেটিই স্মরণ করিয়ে দেয়। আগত উপস্থিতিদের মাঝে ছিলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ট্রিপার্ট, সামহোয়্যারইন এবং অন্যান্য সফটওয়্যার ফার্ম থেকে স্বনামধন্য প্রোগ্রামাররা এবং কিছু এনজিওকর্মী। এ পার্টির উদ্দেশ্য ছিলো মূলত উবুন্টু লিনাক্সের নুতন ভার্সন "হার্ডি হ্যারন (৮.০৪)"কে সবার মাঝে পরিচিত করানো। । উল্লেখ্য যে, উবুন্টুর স্পন্সর ক্যানোনিকাল লিঃ প্রতি ছয় মাস অন্তর উবুন্টুর নতুন ভার্সন ছেড়ে থাকে। তারই ধারাবাহিকতায় ক্যানোনিক্যাল লিমিটেড গত ২৪ এপ্রিল উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের অষ্টম সংস্করন রিলিজ করে। এর পূর্বের রিলিজটি ছিলো উবুন্টু গাটসি গিবন (৭.১০) যা ছয় মাস পূর্বে গত বছরের অক্টোবরে রিলিজ পেয়েছিলো।



বিস্তারিত ...
 
উবুন্টু হার্ডি হ্যারন রিলিজ পার্টি প্রিন্ট কর ই-মেল
মঙ্গলবার, 13 মে 2008
মরা আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশের যৌথ উদ্যোগে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় উবুন্টু হার্ডি রিলিজ পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি হবে এই সামনের শনিবার মে ১৭ তারিখে ৩টা থেকে ৬টা
বিস্তারিত ...
 
রিলিজ হলো উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 24 এপ্রিল 2008
জ এপ্রিল ২৪, ২০০৮ সাল, (১১ই বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের অষ্টম সংস্করন উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) রিলিজ করেছে ক্যানোনিক্যাল লিমিটেড। এই রিলিজটি উবুন্টু ৬.০৬ (ড্যাপার ড্রেক) এর পর দ্বিতীয় এলটিএস (লং টার্মস্ সাপোর্ট) ভার্সন হিসেবে রিলিজ হয়েছে। এলটিএস ভার্সনের সুবিধা হচ্ছে ক্যানোনিক্যাল উক্ত ভার্সনটি ডেস্কটপ এডিশনে মুক্ত হবার দিন থেকে ৩ বছর ও সার্ভার এডিশনে মুক্ত হবার পর ৫ বছর পর্যন্ত সয়ংক্রিয় আপডেট ও অন্যান্য সাহায্য ও সহযোগিতা দিবে।



বিস্তারিত ...
 
উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন)- আর মাত্র ৩৫ দিন প্রিন্ট কর ই-মেল
শনিবার, 22 মার্চ 2008
ক্যানোনিক্যাল লি: আজ উবুন্টু হার্ডি হ্যারন (৮.০৪)-এর বেটা রিলিজ ছেড়েছে সেই সাথে হার্ডি হ্যারনের ফাইনাল ভার্সন রিলিজের তারিখও ঘোষণা করেছে। এপ্রিলের ২৪ তারিখে হার্ডি হ্যারন ফাইনাল ভার্সন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে অর্থাৎ আর মাত্র ৩৫ দিন। তাহলে আর দেরী কেন, প্রস্তুতি শুরু করে দিন পরবর্তী পরিবর্তনের জন্য। কিন্তু যারা আর অপেক্ষা করতে চাননা, যারা বেটা ভার্সন ব্যবহার করতে আগ্রহী তারা উবুন্টু বেটা ভার্সন ডাউনলোড করতে পারেন।

উবুন্টু বেটা ভার্সনের জন্য যান এখানে

কুবুন্টু বেটা ভার্সনের জন্য যান এখানে

আর জুবুন্টু বেটা ভার্সনের জন্য যান এখান